
মোঃ রফিকুল ইসলাম মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: আজ ২৭ অক্টোবর রোজ মঙ্গলবার দুপুরে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ আবু রায়হান (২৫) নামে একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি মহদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের বাখরাবাজ গ্রামের হঠাৎপাড়ার মমতাজ উদ্দিনের ছেলে।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, রায়হানের পিতা মাতা ঢাকায় থাকেন। কিছুদিন আগে পারিবারিক কলহের জের ধরে রায়হানের স্ত্রী পিতার বাড়ী চলে যায়। সেই থেকে রায়হান একাই বাড়ীতে থাকতো। সকালে গ্রামের লোকজন রায়হানের জানালা দিয়ে দেখতে পান গলায় বিছানার চাদর পেচানো অবস্থায় ঘরের তীরের সাথে তার শরীর ঝুলছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম জুয়েল জানান, স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়। এব্যপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে গন মাধ্যমকে জানানে হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান