
তাজুল ইসলাম, ফুলছড়ি প্রতিনিধি : সাংবাদিকদের সাথে গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ফুলছড়ি থানা পুলিশের আয়োজনে থানার সম্মেলন কক্ষে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী,
ওসি (তদন্ত) তাজুল ইসলাম, সমাজ সেবক আব্দুর রশিদ বিদ্যুৎ, ফুলছড়ি থানার সাব ইন্সপেক্টর মমিনুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি বিমল কুমার সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সহ সম্পাদক হারুনার রশিদ, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু সরকার, সাংবাদিক মুজিবুল হক ছানা, দলিলুর রহমান, ফারুক হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, জুয়াসহ বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা শেষে গুরুত্বপ‚র্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন