
এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী সাদুল্লাপুর এলাকার জাতীয় সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি এমপি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ নিজ এলাকা গাইবান্ধা জেলায় যাবার পথে বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা মসলা গবেষণা কেন্দ্রে যাত্রা বিরতী করেন।
শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এসময় তিনি উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কৃষকলীগের কৃষি পুনর্বাসন সম্পাদক মোঃ আজমল হোসেন,
বগুড়া জেলা সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, জেলা সাংগঠনিক সম্পাদক তুষার, শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ লুৎফর রহমান, উপজেলা কৃষক লীগের নেতা সিরাজুল ইসলাম, মাষ্টার শাহীনুর আলম, মাহবুবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান