
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শামীম মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গতকাল ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
লেফটেন্যান্ট কর্নেল শামীমের অকাল মৃত্যুতে মিরপুর প্রেসক্লাবের পক্ষে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুর রহমান পলাশ।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ১২ টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বাদ জোহর মরহুমের জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
তাঁর বাবা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সফল ডাক্তার এবং তাঁর শ্বশুর বর্তমান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী