
জেএম.মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য উপেক্ষা করে বেশি দামে আলু বিক্রির দায়ে ১১ ব্যবসায়ীকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে বোরানউদ্দিন পৌর-বাজার ও মানিকার হাট বাজারে পৃথক দুটি অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। এসময় ১১ ব্যবসায়ীকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয় ৷
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, এ উপজেলার ব্যবসায়ীগণ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করে আসছিল। এমন অভিযোগে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মানিকার হাট বাজারের ব্যবসায়ী মাহফুজুর রহমান, মোবারক ,দিদারকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা , পৌর বাজারের আলম স্টোরের আড়ৎদার শাজাহান কে ৩০ হাজার, আবুল কালামকে ২০ হাজার, দোকানি দুলাল চন্দ্র,শাহিন ,নয়নকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা এবং ইলিয়াসকে ৬ হাজার টাকা সহ সর্বমোট ১লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একই দিন রাতে কুঞ্জের হাট বাজারে সহকারী কমিশনার ভূমি শোয়াইব আহমাদ আরেকটি অভিযান পরিচালনা করেন। একই অভিযোগে ওই বাজারের ব্যবসায়ী মনির হোসেন ও বাসুদেব মাস্টারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান ,অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার