
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। বুধবার (১৪ অক্টোবর) বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ এক চিঠির মাধ্যমে এ তথ্য জানায়। বুড়িমারী কাস্টমসের এসি সোমেন কুমার চাকমা বলেন, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজায় বন্দর বন্ধ থাকবে। শনিবার ২৪ অক্টোবর থেকে বুধবার ২৮ অক্টোবর পর্যন্ত এই ৫দিন বন্দর বন্ধ থাকবে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল