হোম » প্রধান সংবাদ » সোনারগাঁয়ে স্মার্ট মোবাইল ফোন কিনে না দেওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

সোনারগাঁয়ে স্মার্ট মোবাইল ফোন কিনে না দেওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

মো: কবির হোসেন  (সোনারগাঁ) নারায়ণগঞ্জ:

গেইম খেলার জন্য স্মার্ট মোবাইল ফোন কিনে না দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো: সজল (১৭)। নিহত সজল আড়াইহাজার থানা পাঁচগাঁও চরপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে ও সোনারগাঁয়ে নানাখী মধ্যপাড়া গ্রামের শাফি উদ্দিন মেম্বারের নাতি। সে সোনারগাঁও ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি’র প্রথম বর্ষের ছাত্র।

পরিবার ও তার সহপাঠীরা জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে সজল পড়াশোনা করতেন। গেইম খেলার জন্য গত কয়েকদিন ধরে নানা শাফি উদ্দিন মেম্বারের কাছে ২৫ হাজার টাকা দামের একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দিতে বায়না করেন। গতকাল বৃহস্পতিবার সকালে আবারো বায়না ধরলে সজলকে বকাঝকা করেন তার বাবা-মা। এতে মা-বাবার উপর ক্ষুদ্ধ হয়ে বেলা ১১ টার দিকে সবার অজান্তে নিজের কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের আঁড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সজল আত্মহত্যা করেন।

জামপুর মীরেরটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, কলেজ ছাত্র আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!