
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বেড়া কেটে ঘরে ঢুকে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই সময় অভিযুক্ত বেলাল হোসেন লুঙ্গি ফেলে পালিয়ে যায়। বেলাল আর ওই ছাত্রী প্রতিবেশি সম্পর্কে মামা-ভাগ্নি।
মঙ্গলবার রাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে। বেলাল হোসেন ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
জানাগেছে, মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে বেলাল হোসেন ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে। এরপর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ঘরে থাকা ছাত্রীর ছোট দুই ভাই বেলালের লুঙ্গি টেনে ধরে চিৎকার শুরু করেন। ওই সময় বেলাল লুঙ্গি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, ঘটনা শুনেছি, ভুক্তভোগি পরিবারকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।
জানতে চাইলে বুধবার বিকেলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণ করতে এসে লুঙ্গি ফেলে পালিয়ে যাওয়ার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত ওই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা খোঁজ-খবর নিচ্ছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান