হোম » প্রধান সংবাদ » চাটখিলে মানবাধিকার কাউন্সিলের উদ্যেগে নোয়াখালী ও সারা দেশে নারী ধষর্ন ও নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন।   

চাটখিলে মানবাধিকার কাউন্সিলের উদ্যেগে নোয়াখালী ও সারা দেশে নারী ধষর্ন ও নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন।   

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : পৃথিবীর এমন একটি দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। যেখানে নারীর অধিকার ও সম্মানের জন্য প্রতিবাদ করতে হয়। আমরা সকলে নারীর সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হলেও সম্প্রতি কয়েকটি ঘটনা আমাদের সুস্থ বিবেক নাড়া দিয়েছে। নামতে হচ্চে রাজপথে। আজ ৯ই অক্টোবর শুক্রবার বিকেলে চারটায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মেইন সড়কে মানব বন্ধনের আয়োজন করেন চাটখিল মানবাধিকার কাউন্সিল।
মানবাধিকার কাউন্সিলের শফিউল বাশার বাবুল শেখের সঞ্চালনায় মানব বন্ধন শুরু হয়।  সভাপতিত্ত করেন মানবাধিকার কাউন্সিলের সভাপতি এডভোকেট নুরুল আমিন। বক্তব্য রাখেন সভাপতি এডভোকেট নুরুলআমিন, সহ সভাপতি (পৌর) হারুনর রশীদ, প্রচার সম্পাদক সম্পাদক আব্দুর রহিম সুমন, সাংগঠনিক সম্পাদক বি কে হানিফ,
মহিলা সহ সভাপতি আলেয়া বেগম ও চাটখিল পৌর মহিলা মেম্বার সুফিয়া বেগম।  আরও বক্তব্য রাখেন প্রিয় নোয়াখালী পত্রিকার সম্পাদক কামরুল ইসলাম কানন, আলোকিত নোয়াখালী পত্রিকার সম্পাদক আলাউদ্দিন, সাংবাদিক মোক্তার হোসেন ও অন্যান্য সাংবাদিক, সামাজিক ব্যাক্তিবর্গ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!