হোম » প্রধান সংবাদ » সোনারগাঁয়ে ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষণকারী রাব্বিকে গ্রেফতার করেছে র‍্যাব- ১১

সোনারগাঁয়ে ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষণকারী রাব্বিকে গ্রেফতার করেছে র‍্যাব- ১১

মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার হাড়িয়া এলাকায় পঞ্চম শ্রেনীর মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী রাব্বিকে গ্রেফতার করেছে র‍্যাব- ১১ একটি দল।  বুধবার দুপুরে কুমিল্লা জেলার তিতাস থানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে গণমানুষের আওয়াজ কে নিশ্চিত করেছেন র‍্যাব- ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।

গত মঙ্গলবার রাতে চাচার ঘরে ঘুমাতে গিয়ে চাচাতো ভাই রাব্বির হাতে ধর্ষিত হয় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী। পরে সকাল বেলা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে তার পরিবার প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায়  র‍্যাব- ১১ আসামী রাব্বীকে সোনারগাঁ থানায় হস্তান্তর করছেন বলে জানানো হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!