হোম » অপরাধ-দুর্নীতি » ধর্ষনের প্রতিবাদে আবারো উত্তাল রাজশাহী,পুলেশের বাঁধায় রাস্তায় বসে বিচারের দাবি শিক্ষার্থীদের। 

ধর্ষনের প্রতিবাদে আবারো উত্তাল রাজশাহী,পুলেশের বাঁধায় রাস্তায় বসে বিচারের দাবি শিক্ষার্থীদের। 

মু.তামিম সিফাতুল্লাহঃ সারা দেশে চলমান ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলন রাজশাহীতেও বেগবান হয়েছে। ধর্ষকদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালো জ্বালো আগুন জ্বালোসহ নানান স্লোগানে উত্তাল এখন রাজশাহীতে জিরো পয়েন্ট। সকাল ১১ টা হতে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নেতৃবৃন্দ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আন্দোলনরতদের একটাই দাবি দেশে ধর্ষণ বেড়ে গেছে এরা যাতে কোন ভাবেই পার পেয়ে না যায় তাই এই আন্দোলন চালিয়ে যাবো। আন্দোলনরতরা সাদা কাপড়ে গণস্বাক্ষর সংগ্রহ করে। পরো তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এই সময় পুলিশ ও আন্দোলনরতদের সাথে কথা-কাটাকাটি ও হালকা ধস্তাধস্তি ও হয়।
এই সময় আন্দোলনরতরা জানান আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বাঁধা দিচ্ছে। আমাদের প্রশ্ন তাহলে কি পুলিশ ধর্ষণের পক্ষে? যদি বিপক্ষে হয় তাহলে যেতে দিতো। তারা আরো বলেন, আমরা পুলিশের ভয়ে যেতে পারছিনা ফলে রাস্তায় বসে বিচারের দাবি করছি।
পুলিশ বলছে, আন্দোলনরতদের নিরাপত্তার কথা চিন্তা করে যেতে দিচ্ছি না। তারা এখানেই শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছে করুক আমরা বাঁধা দিচ্ছি না। এখন রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট আন্দোলনে উত্তাল হয়ে থাকায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে পুলিশ সব দিক চিন্তা করে যানবাহন চলাচলের বিষয়টিও ঠিক রাখছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!