
আবু সাঈদ সজল, রাবিঃ পাখনায় গোল গোল কালো চাকতি ওয়ালা প্রজাপতি সন্ধান ছিলো তিনটির। যাদেরকে রিং জাতীয় প্রজাপতি বলা হয়ে থাকে। বাংলাদেশে রিং জাতীয় প্রজাপতির সেই তালিকায় যুক্ত হলো আরও একটি প্রজাপতি। বিষয়টি দাবি করছেন রাজশাহীর ‘হাইটেবিল‘ নামের একদল ফটোগ্রাফার। তাদের দলের চার সদস্যরা হলেন- আকাশ মজুমদার, মাহমুদুল হক ওলি, তুষার ইসলাম ও ইমরুল কায়েস। তারা সকলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গত অক্টোবর মাসের ১তারিখে রাজশাহীর পদ্মাপাড় শিমলা এলাকায় এই প্রজাপতির সন্ধান পান তারা। প্রজাপতিটির সন্ধান পেয়েই ‘হাইটেবিল’ গ্রুপ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বিষয়টি জানিয়েছেন। নতুন পাওয়া প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম ‘ইপথিমা অ্যাস্টেরোপ’ (Ypthima asterope) ।
ইমরুল কায়েস জানান, প্রজাপতির বেশ কয়েকটি পরিবার আছে। এটি ব্রাস্টফুটেড বাটারফ্লাইয়ের পরিবারের মধ্যে পড়ে। ব্রাস্টফুটেডের মধ্যে কয়েকটা আছে রিং। যার বিশেষত্ব হলো এদের পাখনা বাদামী রংয়ের এবং পাখনার উপরে কালো রংয়ের গোল গোল চাকতি থাকে।
বাংলাদেশে রিং জাতীয় প্রজাপতির মধ্যে ৩ টা রেকর্ডেড। যার দুইটা প্রায়ই দেখা যায় আরেকটা খুব কম দেখা যায়। এইটা দিয়ে বাংলাদেশে রিং জাতীয় প্রজাপতির সংখ্যা ৪টি। ইমরুল কায়েস বলেন, হাইটেবিল গ্রুপটি মাছ, প্রজাপতি, ফড়িং, পোকা মাকড়, পাখি নিয়ে আমরা স্টাডি করি। আমরা দীর্ঘদিন ধরেই এই প্রজাতির প্রজাপতি খুঁজছিলাম। সন্দেহ ছিলো বর্ডারের ওপাশে যেহেতু আছে সেহেতু বাংলাদেশেও থাকতে পারে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান