
মো : তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাংগা : চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার হাউলীর গোবিন্দপুরে স্বামী স্ত্রী দুজনের জবাইকরা লাশ উদ্ধার করা হয়েছে। ৪ অক্টোবর রোববার সন্ধ্যায় তাদের বাড়ির একটি ঘর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে একদিন আগেই তাদের ঘরের মধ্যে জবাই করে খুনের পর লাশ ফেলে বাইরে থেকে দরজা বন্ধ করে খুনিরা পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে,চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়ার আলী (৫৮) ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন গত শনিবার নিজেদের বাড়িতেই ছিলেন।
রোববার সকাল থেকে বাড়িতে কাউকে আসা-যাওয়া করতে না দেখে সন্ধ্যায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ঘরে উকি মেরে দেখে চমকে ওঠে। খবর দেয় পুলিশকে এরপর দামড়হুদা থানা পুলিশ আজ সন্ধ্যায় স্বামী স্ত্রী দুজনের জবাই করা লাশ উদ্ধারসহ ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকসহ পুলিশের একাধিক কর্মকর্তা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান