
নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে দুইটি গোডাউনে অবৈধভাবে অতিরিক্ত ধান মজুদ রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার তিলকপুর বাজারের ভাটকুড়ি নামক স্থানে মেসার্স আমির মন্ডল চাউল কলের মালিক আমির মন্ডলকে অবৈধ ভাবে অতিরিক্তি ধান মজুদ রাখায় ৫ হাজার টাকা এবং অপর এক ধান ব্যবসায়ী এমদাদুল হককে লাইন্সেসবিহীন ভাবে ধান মজুদ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম হাবিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, খাদ্য পরিদর্শক এবিএম গোলাম কিবরিয়া, অপূর্ব রায়হান প্রমুখ।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার