
আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ রবিবার দুপুরে এক শিশু কন্যাকে ফুসলিয়ে ফারুক নামের এক ব্যক্তি তার বাড়ির পাশের আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে । এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে লম্পট ফারুক পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা
হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়(হাজীপাড়া) এলাকায় ঘটনাটি ঘটে। ১১ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ফারুক কে গ্রেফতার করেছে পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হলে রাতেই পুলিশ ফারুক কে গ্রেফতার করে। ফারুক জয়পুরহাট পৌর এলাকার হাজীপাড়া মহল্লার যমুনা সিং এর ছেলে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা