
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে অর্ধশত অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করলেন সামাজিক সংগঠন নওগাঁ বস্নাড সার্কেলের সদস্যরা। গত শনিবার রাত ৯টায় সান্তাহার রেলওয়ে স্টেশনে এসব ছিন্নমূল অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন নওগাঁ বস্নাড সার্কেলের সভাপতি সাংবাদিক আবু ইউসুফ, সাধারণ সম্পাদক ফরহাদ আলম, পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম, প্রচার সম্পাদক শাহানেওয়াজ রক্সি, স্কুল সম্পাদক তানজীম বিন বারী, সদস্য আব্দুর রহিম প্রমূখ।নওগাঁ বস্নাড সার্কেলের সভাপতি সাংবাদিক আবু ইউসুফ বলেন, আমরা চেষ্টা করছি অর্ধহারে, অনাহারে থাকা এসব পথশিশুদের মাঝে সাধ্যনুযায়ী খাবার দেওয়ার যাতে তারা অন্তত একবেলা খেতে পারে। আগামীতেও ওই সব পথশিশুদের মাঝে খাবার দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও সপ্তাহে একদিন তাদের নিয়ে পাঠশালার আয়োজন করা হবে যাতে তারা প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২