
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ডাকাতি মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মজনুকে গ্রেফতার করেছে থানার পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সাওইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী মজনু উপজেলার দেলুঞ্জু মধ্যপড়ার আনছার আলীর ছেলে। গত শনিবারে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানাযায়, আসামী মজনু ডাকাতি মামলায় আদালতে তার ৩ বছরের সাজা হয়। সাজাপ্রাপ্তর পর থেকে পলাতক থাকে। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাওইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজনুর বিরুদ্ধে ডাকাতি মামলা ছাড়াও চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২