
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ চালের বাজার স্থিতিশীল রাখতে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট মোঃ আলমগীর কবীর উপজেলা সদর, নাগর বন্দর, আমতলী, মহাস্থান, মোকমতলা সহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার, এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
ব্যসায়ীরা যেন সিন্ডিকেট সৃষ্টি করে চালের বাজার উর্ধমূখী করতে না পারে সে লক্ষ্যে ভ্রাম্যমান অভিযান পরিচালনা কর হচ্ছে। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকে। তবে বেশী মূল্যে চাল বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমান অভিযান চলাকালীন সময়ে চটের বস্তায় চাল না রেখে প্লাষ্টিকের বস্তায় চাল রাখার দায়ে ও লাইসেন্স নবায়ন না করার অপরাধে ৪টি দোকানের ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান