
মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিরসরাই খৈয়াছরা ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চ। শুক্রবার বিকালে খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানরাত চৌধুরী বাবু,
কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবা উদ্দিন, মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেজবাউল করিম সোহেল। মুক্তিযুদ্ধ মঞ্চ মিরসরাই উপজেলা শাখার সভাপতি রবিউল হোসেন রায়হান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন খৈয়াছরা ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের নবনির্বাচিত সভাপতি আমজাদ হোসেন রিয়াজ এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শিবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান