
ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের সুগার মিলগুলোকে আধুনিকায়ন করা হবে: শিল্পমন্ত্রী ঠাকুরগাঁও সুগার মিল পরিদর্শন করছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি: ইত্তেফাক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষে বাংলাদেশের সকল সুগার মিলগুলোকে আধুনিকায়ন করা হবে। এতে করে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি দেশে চিনির কোন ঘাটতি থাকবে না।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সুগার মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সারা বাংলাদেশে ১৬টি সুগার মিল রয়েছে। এগুলো অনেক প্রাচীন, অনেক পুরতান। যখন বঙ্গবন্ধুর প্রথম মন্ত্রীসভা গঠন হয় তখনকার এসব মিলগুলো। কাচামালের অভাবে সারাবছর মিলগুলোকে চালানো সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যেসব সুগার মিলগুলো পুরোন হয়ে গেছে সেগুলো আধুনিকায়ন করে পুরো উদ্যোমে চালু করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা মিলগুলো পরিদর্শন করছি এবং কিভাবে আধুনিকায়ন করে চালানো যায় এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায় তারই লক্ষে আমরা কাজ করছি।
এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, শিল্প মন্ত্রণালয়ের চেয়ারম্যান মোস্তাফিজ রহমান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মুহাম্মদ মনিরুজ্জামান মনিরসহ শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান