
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্য সামনে রেখে গত৩০/৯/২০ ইং তারিখ বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও
মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদ সভাকক্ষে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, শিক্ষা কর্মকর্তা এসএম সারোয়ার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলাদের ৩ মাস ব্যাপী সেলাই, ব্লক বাটি সহ বিভিন্ন কার্যক্রমের প্রশিক্ষণের উদ্বোধন করেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া