
আব্দুর রউফ রুবেলঃ গাজীপুরের শ্রীপুরে পৃথক দূর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (১ অষ্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক্স সংলগ্ন নয়নপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় কাজল(৬০) নামের এক অটোরিক্সার যাত্রী ও শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর মধ্য বাজারে পুকুরের পানিতে ডুবে সামিয়া (০৪)নামের এক শিশু মারা গেছে।
নিহতরা হলো,ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাঙ্গলপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে কাজল এবং শ্রীপুর পৌর মধ্য পাড়া এলাকার শুক্কুর আলীর মেয়ে সামিয়া। মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট শিপলু মিয়া জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান একইগামী অটোরিক্সাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাজল মারা যান।এবং এ ঘটনায় অটোরিক্সার অপর তিন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। এঘটনায় চালক জাকারিয়া (২৫) কে আটক করে কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ।
পানিতে ডুবে নিহত শিশুর বাবা শুক্কুর আলী জানান, খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে সামিয়া নিখোঁজ হয়। পরে আধা ঘন্টা পর ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলষ্টেশন জামে মসজিদের পুকুরে ডুবে সামিয়া খাতুন নামের শিশুর মৃত্যু হয়েছে।নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান