
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া র্যাব-১২ অভিযান চালিয়ে ধুনট উপজেলার এক আওয়ামীলীগ নেতার গোডাউন থেকে খাদ্য বন্ধব কর্মসূচির ২৩০টি কার্ড ও ১০০শত মন চাল জব্দ করেছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের তিনভাই ট্রেডার্স ও সেমি অটো রাইচ মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে কার্ডধারী সুবিধাভোগিদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে নিমগাছী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নবাব আলী ও ডিলার আব্দুল হাদি মন্ডল ওই ইউনিয়নের সুবিধাভোগিদের কার্ড কম দামে ক্রয় করে এবং কিছু কার্ড বিতরণ না করেই চাল উত্তোলন করে তা কলোবাজারে বিক্রি করে আসছে।
সোমবার দুপুরে বগুড়া এনএসআই গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র্যাব-১২ ডি,এ, ডি মোঃ আনোয়ার হোসেন ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের তিনভাই ট্রেডার্স ও সেমি অটো রাইচ মিলে অভিযান পরিচালনা করেন। এসময় মিলের গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২৩০টি কার্ড উদ্ধার এবং ১০০শত মন মোটা চাল জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল রনি উপস্থিত ছিলেন।
তবে এবিষয়ে আওয়ামীলীগ নেতা নবাব আলী বলেন, চালগুলো তার মিলের। আর কার্ডগুলো সুবিধাভোগিদের মাঝে বিতরণ করার জন্যই তার হেফাজতে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সরকারি খাদ্যবন্ধব কর্মসূচির ২৩০টি কার্ড উদ্ধার করা হয়েছে। তবে চালগুলো পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। এবিষয়ে অধিকতর তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান