হোম » প্রধান সংবাদ » আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ

আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ

এম হিরন প্রধান : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তে ক্ষতিগ্রস্থ, চাকুরিচ্যুত পোশাক শিল্পের শ্রমিক ও তাদের সন্তানের জরুরি খাদ্য সহায়তা ও চিকিৎসা প্রদান করেন আওয়াজ ফাউন্ডেশন। ঢাকা মহাখালী প্রধান কার্যালয় সহ চট্টগ্রম, গাজীপুর, নারায়ণগঞ্জে কয়েক হাজার শ্রমিকদের মাঝে জরুরী খাদ্যদ্রব্য প্রদান করে।

২৭ সেপ্টেম্ব রবিবার ২টা থেকে ৬টা পর্যন্ত রাজধানী মহাখালী রসুরবাগে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জরুরি খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

আওয়াজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মুখপত্র ডিটেকটিভ এর সহকারী সম্পাদক জহিরুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ এর কেন্দ্রীয় নেতা মো. জসিম উদ্দীন প্রধান।


প্রধান অতিথি জহিরুল হক শামীম বলেন, আওয়াজ ফাউন্ডেশনের এমন সুন্দর আয়োজনের মাধ্যমে শ্রমিকদের সহযোগিতা করার জন্য আওয়াজ ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ জানান।বিশেষ অতিথি মো. জসিম উদ্দীন প্রধান বলেন, এভাবে আওয়াজ ফাউন্ডেশন এর মত সকল প্রতিষ্ঠান যদি মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে অসহায় শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।করোনাকালীন দুর্যোগে চাকুরীচ্যুত গার্মেন্টস শ্রমিক চাকরিচ্যুত, বিধবা, তালাকপ্রাপ্ত, গর্ভবতী ও গার্মেন্টস শ্রমিক ও শিশুদের মাঝে শিশুখাদ্য বিতরন করাহয়। এতে চাল, ডাল, আটা, তেল, গুড়া দুধ, চিনি, চা পাতা, লবন, পিয়াজ, রশুন, আদা, গোসলের সাবান, কাপড় কাচা সাবান, ডিটার্জেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ সহ ১৫ ধরনের প্রয়োজনীয় সামগ্রী।জরুরি খাদ্য সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মমতাজ বেগম, নাহিদুল হাসান নয়ন, খাদিজা আখতার, আনিছুর রহমান খান, রীন আখতার, সৈকত চোধুরী, লাল চাঁদ, ফরিদ মিয়া,আশিক মিয়া, ডলি, আরিফ, আলমগীর, হাকিম, সুমন, মামুন, তপু, ইমরান, সানজিদা, ইয়াসমিন প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!