
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জাতীয় রিক্সা, ভ্যান-শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়ার শিবগঞ্জ পার্করোডে মটর শ্রমিক ইউনিয়ন শাখা কার্যালয়ে জাতীয় রিক্সা, ভ্যান শ্রমিক লীগের বগুড়া জেলা আহ্বায়ক রফিকুল ইসলাম টুলু এ সম্মেলন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এক সভা জাতীয় শ্রমিক লীগের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ গাবতলী উপজেলা শাখার সভাপতি বাবলু মিয়া, জেলা শাখার সদস্য সচিব রাজিব শেখ, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক নয়ন মিয়া। আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ শিবগঞ্জ পৌর কমিটির সভাপতি মাছুদ মিয়া, মজনু মিয়া, হুমায়ন কবির, আফতাব আলী সহ ১২টি ইউনিয়ন ১টি পৌরসভার রিক্সা-ভ্যান শ্রমিক ভোটার ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে আব্দুর রাজ্জাক রাজুকে সভাপতি ও আব্দুল হালিম কে সাধারণ সম্পাদক ও মোজাহিদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট্য শিবগঞ্জ উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের পূর্ণাঙ্গ শক্তিশালী কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান