
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার ২নং ওয়ার্ডের সান্তাহার পৌঁওতা গ্রামের মৃত মমতাজউদ্দিন এর দ্বিতীয় ছেলে সান্তাহার মালগুদাম এলাকার বিশিষ্ট চামড়া ব্যবসায়ী বাইতুল মামুর জামে মসজিদের সাবেক ক্যাশিয়ার এবং নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সহ-সাধারণ সম্পাদক জামাতুল ইসলাম (জামাত আলী)- ৬৫ বৃহস্পতিবার নওগাঁ সদর হাসপাতালে সকাল ১১:৩০ মিনিটে হৃদযন্ত্র বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে , ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌঁওতা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি, সাধারণ সম্পাদক, সান্তাহার মালগুদাম এলাকার চামড়া ব্যবসায়ীরা, সান্তাহার মালগুদাম বাইতুল মামুর জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও মুসল্লিগণ।
এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, ওয়ার্ড কমিশনার বৃন্দ, সান্তাহার মডেল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী দুলাল ও সদস্য বৃন্দ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া