
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে জুম্মার নামাজ শেষে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি’র গণসংযোগ। শুক্রবার বাড়ইপাড়া সরকার বাড়ী জামে মসজিদের জুম্মা’র নামাজ শেষে গণসংযোগ করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য নৌকা মার্কার মেয়র প্রার্থী মোঃ মতিউর রহমান মতি। গণসংযোগ কালে তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করে বলেন,আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চাই।
আমি দির্ঘদিন যাবত প্রয়াত সাংসদ আব্দুল মান্নান মহোদয়ের সহচর হিসাবে কাজ করেছি। আওয়ামীলীগকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে আসছি। আমার বিশ্বাস পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন আমাকে দিবেন।আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগীতা নিয়ে সারিয়াকান্দি পৌরসভার মেয়র নির্বাচিত হলে আমাদের প্রিয় সাংসদ প্রয়াত আব্দুল মান্নানের স্বপ্নের বসবাস যোগ্য পৌরসভায় রুপান্তরিত করবো ইনশাল্লাহ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন