হোম » প্রধান সংবাদ » টানা কয়েকদিনের বৃষ্টিপাতে ঠাকুরগাঁওয়ের নিম্ন আয়ের মানুষের বেহাল দশা

টানা কয়েকদিনের বৃষ্টিপাতে ঠাকুরগাঁওয়ের নিম্ন আয়ের মানুষের বেহাল দশা

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ এমনি তো করোনা ভাইরাস তারপরে আবার বৈরি আবহাওয়া ও টানা কয়েকদিনের বৃষ্টিপাতে নিম্ন আয়ের মানুষগুলোর বেহাল দশা ৷ ঠাকুরগাঁওয়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন।
গত চার-পাঁচদিন ধরে সকাল-সন্ধ্যা বৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো।বৃষ্টিপাতের ফলে কর্মহীন হয়ে পড়েছেন তারা। কয়েকদিন কাজ করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে অনেকটাই দুর্ভোগে পড়েছেন দিনমজুর শ্রেণির মানুষ। ভানোর গ্রামের ভ্যানচালক নইমুল জানান, তার কাজের উপর পরিবারের জীবিকা নির্বাহ করতে হয়। বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন ভ্যান গাড়ী নিয়ে বের হতে পারিনি। ফলে পরিবার-পরিজন নিয়ে অনেকটাই দুর্ভোগে রয়েছি ৷ আমার তিনটা সন্তান রয়েছে তাদেরও কষ্টে দিনযাপন করতে হচ্ছে ৷
দিনমুজুর আমিরুল ইসলাম বলেন, আজ ৫দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই কোন কাজ করতে পারছিনা ৷ কাজ করতে না পারায় একবার করেখেয়েই থাকতে হচ্ছে পরিবারকে নিয়ে ৷ তবে আশ্বিন মাসে এমন ঝড়-বৃষ্টি হয়েই থাকে ৷ সর্বোচ্চ একটানা ৭ দিন এই ঝড়-বৃষ্টি হয় ৷ আর এতে সব থেকে বেশি কষ্টে থাকে নিম্ন আয়ের মানুষগুলো আর গবাদী পশুগুলো ৷ এসময় সব থেকে বেশি রোগাক্রান্ত হয় মানুষ ও গবাদি পশুগুলো ৷ রাস্তাঘাট পানিতে ডুবে যায়, হাটাচলা করতে খুব অসুবিধা হয় ৷ তাই ঘর তেকে মানুষ তেমন বাইরে বের হয়না ৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!