
আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ, ভালুকা প্রতিনিধিঃ ভালুকার মল্লিকবাড়ীতে শখের বসে ঐতিয্যবাহী লাল মাটির ভূমিকে কৃষি চাষ যোগ্য হিসাবে গড়ে তোলে কয়েক হাজার পেঁপের চারা রোপণ করে,পেঁপে চাষে ব্যাপক আর্থিক সাফল্য অর্জন করেছেন তরুণ আওয়ামী লীগ নেতা,মোঃ নাজমুল ইসলাম।দেশে এবং বিদেশে সকলের পরিচিত এক ফল পেঁপে,স্বাদ ও গুনাগুণের কারণে বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে অন্যতম পেঁপে।এতে রয়েছে প্রাকৃতিক ফাইবার এবং ভিটামিন এ,সি,এবং কে,ম্যাগনেসিয়াম, পটাসিয়াম,প্রোটিন।পেঁপের রয়েছে অসাধারণ কিছু উপকারিতায় শ্রেষ্টত্বের অধিকারী ফল পেঁপে,কোলেস্টেরল কমায় অন্যান্য ফলের মতোই পেঁপেতে কোনো কোলেস্টেরল নেই।আর পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার।তাই কোলেস্টেরলের সমস্যায় যারা দুশ্চিন্তায় আছেন তারা প্রতিদিনের খাবার তালিকায় পেঁপে খেয়ে থাকেন।
এবং পরিচিত সুস্বাধু ফল ও সবজি হিসাবে খাওয়া হয়ে থাকে দেশ জুরেই।সেই দৃষ্টি কোন থেকে চিন্তা করে ফরমালিনের ভীরে মানুষকে আদর্শ,টাটকা ফল-সবজি তুলে দেওয়ার চিন্তা করে,উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রমিক লীগ সভাপতি,তরুণ সমাজ সেবক,মোঃ নাজমুল ইসলাম ওই কৃষি জমিতে পেঁপে চাষের চিন্তা করেন।মোঃ নাজমুল ইসলাম নেয় নং ঘাট সংলগ্ন ২একর ৪০ শতাংশ জমিতে ২০০০ হাজার পেঁপের চারা রোপণ করেন।বর্তমানে সবুজ প্রকৃতিক মনোরম সুন্দর ওই পেঁপের বাগান থেকে বিপুল পরিমানে পেঁপে রপ্তানি শুরু করেছে ব্যবসায়ীরা।
নাজমুল ইসলাম বলেন,আবহাওয়া অনুকূলে থাকায় পেঁপের বাম্পার ফলন হয়েছে।এবং এই বাগান থেকে নিজেদের চাহিদা মিটিয়ে স্থানিয় বাজার সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করে আর্থিক ভাবে ব্যাপক লাভমান হয়েছি।সামনে আরো ব্যাপক পরিসরে পেঁপের বাগান করা চিন্তা রয়েছে।তিনি দেশের সকলকে কৃষি কাজের প্রতি আন্তরিক ও উৎসাহ বোধ করে বলেন,গ্রামের যে সকল অনাবাদি জমি রয়েছে তা স্থানিয় কৃষি অফিসের পরামর্শে কৃষি ফসল আবাদ করলে পারবারিক অনেক চাহিদা মিটে যাবে এবং সফল কৃষি স্বনির্ভর জাতি হওয়া সম্বব।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান