
মোঃরিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সড়ক দূর্ঘটনায় তুর্য্য (২৬) নামে এক মটরসাইকেল আরোহী প্রকৌশলী নিহত হয়েছে। রবিবার শেষ বিকেলে নীলফামারী- ডোমার সড়কের ধরনীগঞ্জ কালিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তুর্য্য নির্মানাধীন নীলফামারী-ডোমার সড়কের ঠিকাদারের ভেকু মেশিন অপারেটরের কাজ করতো বলে জানা যায়। তার বাড়ী ঝিনাইদাহ জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনা সময় প্রকৌশলী তুর্য্য মোটরসাইকেল চালিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিল।
অপর দিকে মরিচ ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-১০৯২) নীলফামারী আসছিল। এ সময় মোবাইল বেজে উঠলে তুর্য্য রাস্তার উপর মোটরসাইকেল থামিয়ে মোবাইল ধরার সময় পিছন থেকে উক্ত মরিচ বোঝাই ট্রাকটি ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে এ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী পুলিশের সহায়তায় ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২