
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাটে একটি ব্রীজ আছে, গ্রামীণ সংযোগ যাতায়াতের সড়কও ছিল, যা বন্যায় ভেঙে গেছে। বছরের পর বছর পার হলেও ওই অবস্থায় ব্রীজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। সেখানে সংযোগের রাস্তা নেই।
সংযোগ বিহীন ব্রীজটি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথীর পূর্ব পার্শ্বে দিঘীরপাড় নামক স্থানে। এতে ভোগান্তিতে পড়েছে দূর্গাপুর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। ব্রীজটি সংযোগ স্থাপন করেছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মূল সংযোগ সড়কের সঙ্গে। বছরের পর বছর পার হলেও মেরামত হয়নি ব্রীজ ও সংযোগ সড়কের। অনুসন্ধানে জানা গেছে, বন্যার পানিতে ব্রীজটির সংযোগস্থলের মাটি সরে যায়। তার পর থেকে ওই অবস্থায় পড়ে আছে। ব্রীজটির অভাবে দুই পাশের মানুষ দুর্ভোগে পড়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২