
শেখ নাইম ইসলাম,মোংলা প্রতিনিধি : মোংলায় মাদক সম্রাজ্ঞি নামে খ্যাত তারামন বানু আবারো আটক হলেন মোংলা থানা পুলিশের হাতে।তারামন বানু জীবন যৌবন শেষ করেছেন এই মাদক বিক্রী করে।আর এই মাদক বিক্রির সময় পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।১৪ বছরের সাজাও খেটেছেন। এরপরেও মাদক কারবারের সাথে জড়িত থেকে প্রশাসনের হাতে আটক হয়েছেন তিনবার। জামিনে মুক্তিও পায়।জামিনের পর পলাতক থাকায় তিন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি হন তারামন বানু।
শনিবার (১৯সেপ্টেম্বর)আনুমানিক রাত ৯ টায় কুমারখালী এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করে মোংলা থানা পুলিশ। এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান,তিন তিনটি মামলায় তারামন বানু ওয়ারেন্ট ভুক্ত আসামি। পুলিশের চোখ ফাকি দিয়ে তিনি এখনও মাদক কারবারের সাথে জড়িত রয়েছেন।তারামন বানুকে আটক করতে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারী করা হচ্ছিল।আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি।
এদিকে তারামন বানু আটকের খবরে মোংলার মানুষে মধ্যে স্বস্থি ফিরেছে।তাদের দাবি আইনের মারপ্যাচে আবারও ওই মাদক সম্রাঙ্গী যাতে জেল থেকে ফিরতে না পারে সে ব্যাবস্থা নিতে হবে। মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান,যেহেতু তারামন বানু তিনটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ওই মামলায় তাকে রবিবার আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী