
এম এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ ৬ মাসেও শুণ্য হয়নি। ফলে এ পদে উপ নির্বাচন অনুষ্ঠান হচ্ছে না। এদিকে নারী ভাইস চেয়ারম্যান না থাকায় উপজেলায় নারীদের উন্নয়ন কার্যক্রম থমকে গেছে।
জানা গেছে, ২০১৯ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোছা. খাদিজা বেগম। তিনি ২০২০ সালের ২১ মার্চ রাতে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নিয়মানুয়ায়ী তার মৃত্যুর পর স্থানীয় সরকার বিভাগ থেকে পদটি শুণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারীর কথা। এরপর উপ-নির্বাচনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
করোনা ভাইরাসের দীর্ঘ ছুটির পর সম্প্রতি দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের শুণ্য পদে উপ নির্বাচনের তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু এতে শেরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের কোন নিদের্শনা এখনো আসেনি।শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, এ পদে উপ নির্বাচনের কোন নিদের্শনা আসেনি। পদটি এখনো শুণ্য ঘোষণা করে গেজেট হয়নি।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার জানান, পদাধিকার বলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হন নারী উন্নয়ন ফোরামের সভাপতি। শেরপুরে নারী ভাইস চেয়ারম্যান না থাকায় নারী উন্নয়ন কার্যক্রমে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে তিনি জানান। এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী সেখ জানান, এ পদটি শুণ্য ঘোষনার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। এখনো শুণ্য ঘোষনা হয়নি। গেজেট হবার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২