
.তামিম সিফাতুল্লাহঃ- পায়ুপথে হেরোইন পাচার করার সময় রাজশাহীতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন- রবিউল ইসলাম রিফাত (২০) ও মিজান মিয়া (২২)। ঢাকার কেরানীগঞ্জে তাদের বাড়ি। চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বাসের যাত্রী হয়ে তারা ঢাকা যাচ্ছিলেন।
শিরোইল বাসস্ট্যান্ডে বাসটি থামলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন। তিনি বলেন, রাতে বাসে তল্লাশি করার সময় দুই যুবকের আচরনে সন্দেহ হয়। তাই তাদের আটক করে বাসস্ট্যান্ড পুলিশ বক্সে নেয়া হয়।
এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন যে তাদের পাকস্থলিতে হেরোইন আছে। পরে পায়ুপথ থেকে তারা পলিথিনে মোড়ানো হেরোইন বের করেন। ওসি জানান, দুজনের কাছে পলিথিনে মোড়ানো তিনটি হেরোইনের রোল পাওয়া গেছে। ওজন ৭০ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান