হোম » প্রধান সংবাদ » শেরপুরে কমিউনিটি সেন্টার কাম বানিজ্যিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক  

শেরপুরে কমিউনিটি সেন্টার কাম বানিজ্যিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক  

শেরপুরে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) (প্রকল্প ইউজিআইআইপি-০৩) এর অর্থায়নে ৭ তলা ভিত্তি সম্বলিত ৩ তলা কমিউনিটি সেন্টার কাম বানিজ্যিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক।

১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহীদ দারোগ আলী পৌরপার্ক সভাকক্ষে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়ার লিটনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক। পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্ত হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি।

এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল,  শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, যুগ্ন সাধারন সম্পাদক মানিক দত্ত, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুরে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) (প্রকল্প ইউজিআইআইপি-০৩) এর অর্থায়নে ৭ তলা ভিত্তি সম্বলিত তিন তলা কমিউনিটি সেন্টার কাম বানিজ্যিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় । ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক সভাকক্ষে পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলের সঞ্চালনায় পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়ার লিটনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেম সংসদের হুইপ আতিউর রহমান আতিক।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্ত হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি।

এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, যুগ্ন সাধারন সম্পাদক মানিক দত্ত, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!