
শাহজাহান সিরাজ, গাইবান্ধা: গাইবান্ধার দারিয়াপুরের মীরের বাগানের পাশ^বর্তী ৫৫ বছরের পুরাতন রাস্তা কেটে ১০টি পরিবারের যাতায়াত বন্ধ করে দিয়েছে স্থানীয় মৃত. মিয়ারুর পুত্র আতাউর রহমান, আইনুল ইসলাম, আরমান এবং মৃত নুরুল ইসলামে পুত্র আসাদুল ও আশেদ গংরা। এর আগেও উল্লিখিত আসামীরা বাদীর চলাচলের এই পুরাতন রাস্তাটিতে প্রতিবন্ধকতা তৈরি করে বাঁধা প্রদান করেছিল। সে সময় সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বাররা রাস্তাটি পুনরায় বেধে দেয়।
কিন্তু গত ১১ সেপ্টেম্বর বাদীর নাতী ওবায়দুল ইসলামকে তুচ্ছ ঘটনায় আসামীরা এলোপাথারীভাবে কিলঘুষি মারে। সেসময় আসামীরা ওবায়দুল ইসলামের গলা টিপে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। এছাড়া উক্ত রাস্তাসহ তিন শতক খাস জমি গোপনে বিক্রির ঘটনার জের ধরে বাক বিতন্ডার এক পর্যায়ে পুনরায় ১৬ সেপ্টেম্বর সকালে উল্লিখিত আসামীরা বাদীর চলাচলেরএই রাস্তাটি কেটে আবারো প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে মৃত. আছিন উদ্দিনের পুত্র হাবিবুর রহমান বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে এস.আই রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন