
মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ আদালত হতে দুই বছর স¦শ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী কহিনুর ইসলাম রুবেলকে (৩৭) ঢাকা আশুলিয়া থেকে গ্রেফতার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রুবেল উপজেলার বড় রাউতা গ্রামের সাহার উদ্দিন পাড়ার বছির উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানাযায় গত ২০০৯ সালের ডোমার থানার একটি চুরির মামলার পলাতক আসামী ছিল রুবেল।
উক্ত মামলায় রুবেলকে দোষী সাবস্ত করে বিজ্ঞ আদালত দুই বছর স্বশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা এএসআই লিটন,এএসআই শাকিল সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার আশুলিয়া এলাকায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে ডোমার থানায় হাজির করেন। কহিনুর ইসলাম রুবেলকে গ্রেফতারের বিষয়টি ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান নিশ্চিত করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান