
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী।
বগুড়া শিবগঞ্জ সহকারী পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার আরিফুর ইসলাম সিদ্দিকী ৩৪ তম বিসিএস এর মাধ্যমে প্রথমে সহকারী পুলিশ সুপার হিসেবে কুমিল্লা জেলা পুলিশে যোগাযোগ করেন।
পরবর্তীতে তিনি পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ মিরপুর ঢাকাতে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমান কর্মস্থল (শিবগঞ্জ-সোনাতলা) সার্কেলে গত ১৪ সেপ্টেম্বর সোমবার সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। মঙ্গলবার তিনি নতুন কর্মস্থল শিবগঞ্জ সার্কেল অফিসে প্রথম অফিস করেন।
উল্লেখ্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি, এল.এল.এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা চাঁদপুর।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২