হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে এক ভূয়া পুলিশ গ্রেফতার

লালমনিরহাটে এক ভূয়া পুলিশ গ্রেফতার

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ভূয়া পুলিশ সদস্য সেজে বিয়ে করেন রাসেল নামক এক যুবক। পরে তার প্রতারণা বুঝতে পেয়ে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে হাতীবান্ধা থানা পুলিশের নিকট সোপর্দ করেন। গতকাল রোববার দিবাগত রাতে জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনাটি ঘটে। আটককৃত ভূয়া পুলিশ সদস্য রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পুবমৌরি গ্রামের খোরশেদ আলমের পুত্র।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক সুকুমার রায় বলেন, ওই যুবক ফেইসবুকে পরিচিত হওয়া হাতীবান্ধার এক মেয়ের সাথে পুলিশ পরিচয়ে প্রেম করেন। রোববার হাতীবান্ধা এসে ওই মেয়ের পরিচিত এক ব্যক্তির বাড়িতে তারা বিয়ে করেন।

বিয়ের পরপরেই মেয়ে বুঝতে পারে তার স্বামী রাসেল ভূয়া পুলিশ। পরে তাকে আটক করে দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, আটক রাসেলের বিরুদ্ধে মেয়ে বাবা বাদী হয়ে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!