হোম » প্রধান সংবাদ » রাজশাহীর মোহনপুরে ছেলের হাতে বাবা খুন!

রাজশাহীর মোহনপুরে ছেলের হাতে বাবা খুন!

মু.তামিম সিফাতুল্লাহ, রাজশাহী প্রতিনিধিঃ- রাজশাহীর মোহনপুরে ছেলের হাতে বাবু  আজিম উদ্দিন (৫০) খুন হয়েছেন। এই ঘটনায় ঘাতক ছেলে রাকিব (২৫) পলাতক রয়েছেন। নিহত আজিম উদ্দিন মোহনপুরের ধুরইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজেদের পান বরজে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক হোসেন জানান, নিজেদের পান বরজের এক অংশ বাবার অন্য অংশ ছেলের। তাদের মধ্যে পান বরজ ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা আজিম উদ্দিনকে ধারালো হাসুয়া দিয়ে কোপালে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন আজিমকে উপজেলা স্বাস্থকেন্দ্রে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাপসাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাকিব পলাতক রয়েছে বলে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে এই কর্মকর্তা জানান। তবে এবিষয়ে এখনও মামলা হয়নি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!