
আসাদ হোসেন রিফাত,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে বরের ৫ হাজার টাকা জরিমানা ও ৪নং দলগ্রাম ইউনিয়নের কাজী আবু হানিফের ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান। ১৩ সেপ্টেম্বর ( রবিবার) রাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের বড়দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কনে ৯ম শ্রেণীর ছাত্রী ও বর একজন কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্র। উভয়ের বিয়ের আয়োজন চলছিল এমন সময় গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাম্যমান আদালত পরিচালনা করে কাজী আবু হানিফকে ৬ মাসের জেল ও বরের নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।
এ সময় তার সঙ্গে ছিলেন-উপজেলা শিশু সুরক্ষা সমাজকর্মী আবু সাঈদ ও কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, গোপনে সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করা হয়েছে। এ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত রাখতে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২