হোম » প্রধান সংবাদ » খুলনায় ভবনের ছাদ থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

খুলনায় ভবনের ছাদ থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি: খুলনায় ভবনের ছাদ থেকে তপন সরকার (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মহানগরীর টুটপাড়া কবরখানা মোড়ে নির্মাণাধীন সিসভাস নামের ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তপন ওই ভবনের কেয়ারটেকার।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার গলায় রশি পেঁচানো ছিল। সে ওই ভবনের কেয়ারটেকার ছিল বলে জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!