হোম » প্রধান সংবাদ » এস এম আশরাফুল হক মিঠুর উদ্যোগে লালমনিরহাটে রাস্তা সংস্কারে ভোগান্তি কমছে ১০হাজার মানুষের

এস এম আশরাফুল হক মিঠুর উদ্যোগে লালমনিরহাটে রাস্তা সংস্কারে ভোগান্তি কমছে ১০হাজার মানুষের

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: লাগাতার বৃষ্টিপাতে ধরলা নদী বিধৌত লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কলাখাওয়া গ্রাম থেকে কালীরপাট গ্রাম পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। উক্ত রাস্তাটিতে এক হাটু কাদা মাটি থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়লে বাংলাদেশ আওয়ামী লীগ বড়বাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও আইরখামার সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এস এম আশরাফুল হক মিঠু রাস্তাটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।

যেমন উদ্যোগ তেমন কাজের অংশ হিসেবে কাঁচা রাস্তাটিতে প্রথমে বালু ও পরে ইটের খোয়া ফেলে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। এতে করে যাতায়াতকারী প্রায় ১০হাজার মানুষের ভোগান্তি কমেছে। কহিনুর বেগম বলেন, হামরা ধরলা নদীর পাশোত থাকি, হামার মিঠু বাবাজি নিজের টাকা দিয়া রাস্তা ঠিক করি দিছে। হামরা মিঠু বাবাজিক ধন্যবাদ দেই কিন্তু সরকারের কাছে হামার দাবি এই রাস্তাটা যেনো পাকা করি দেয়।

ইউনুছ আলী বলেন, আমাদের এই রাস্তা দিয়ে প্রতিদিন ৮/১০হাজার মানুষের যাতায়ত। এই রাস্তা দিয়া নিয়মিত অটো, ভ্যান ও ঘোড়ার গাড়ি চলে তাই আমাদের দাবি এই রাস্তাটি দ্রুত পাকা করা হোক। বাংলাদেশ আওয়ামী লীগ বড়বাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও আইরখামার সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এস এম আশরাফুল হক মিঠু বলেন,

আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি তাদের যাতায়তের রাস্তাটি চলাচলের অনুপযোগী হলে আমি নিজ উদ্যোগে চৈতন্য সীতারাম-কলাখাওয়ার বাজার হতে কালীরপাট পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করি এবং ছিড়ামাল্লি পাকার মাথা থেকে কাশেম বাজার পর্যন্ত রাস্তাটিও আমি সংস্কার করে দেই।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!