বিষাদ

বিপ্লব কুমার শীল:-

একটি বিষাদ
নুতন করে বাঁচার প্রেরনা যোগায়,
নুতন করে ভাবতে শেখায়
জীবন কতটা অমূল্য।

একটি বিষাদ
সমস্ত মানুষের থেকে আলাদা হই আমি
চেনা-অচেনা রাস্তায় ধীর পায়ে হেঁটে যাই।

অন্ধকারের মাঝে
শুভ্র-সুন্দর আলোর স্বপ্ন দেখি অহর্নিশি
একাকিত্ব সোনালী রদ্দুরের চাদরে ঢাকা পরে।

একটি বিষাদ,
ভালেবাসায় মেঘ,সমুদ্র, নদী,
পাহাড়, ফুল গাছপালা আরো কত কি

কালে মেঘমালার কান্নার শব্দ শুনতে পাই
মেঘের অশ্রু জলে
শরীর ভিজিয়ে সিক্ত হই,
তারপর ফুরফুরে স্বভাবে
বিষাদ শূন্য হয়ে উড়ে যাই দূর বহুদূরে।

পাহাড়ের গায়ে, বিষাদগুলো ছুঁয়েছে আকাশ
আমি নিঃশব্দে পা ফেলেছি তার বুকে
জিরাফের মত গ্রীবা উঁচু করে দেখতে চেয়েছি,
কত কষ্ট জমানো
কিন্তু পারিনি।

আজ সে ভীষণ নিরব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!