হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটের তিন বিঘা করিডোর ও দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল

লালমনিরহাটের তিন বিঘা করিডোর ও দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা। ১৯৮৫ সালে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন হিসেবে পরিগনিত হয়। ১৯৮৯ সালে দহগ্রাম ইউনিয়নটির শুভ উদ্বোধন হয়। এক সময় সেখানে যাওয়ার জন্য বাংলাদেশীরা এক ঘণ্টা পরপর সুযোগ পেত। বর্তমানে সেই সমস্যা আর নেই। তাছাড়া বর্তমানে তিন বিঘা করিডোর এলাকাটি পরিণীত হয়েছে দর্শনীয় স্থান হিসেবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সের মানুষকেই এখানে দেখা যায়। সারা বংলাদেশ থেকেই ভ্রমণ পিপাসু মানুষরা ভিড় করে তিন বিঘা করিডোর এলাকায়। সেখানে যাতায়াতের জন্য লালমনিহাট সদর থেকে বাস সর্ভিস থাকায় সহজেই যে কেউ যেতে পারে তিন বিঘা করিডোরে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!