হোম » প্রধান সংবাদ » আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে: জরুরী খাদ্য সহায়তা প্রদান

আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে: জরুরী খাদ্য সহায়তা প্রদান

এম হিরন প্রধানঃ মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ, চাকুরিচ্যুত পোশাক শিল্পের শ্রমিক ও তাদের সন্তানের জরুরি খাদ্য সহায়তা প্রদান করেন আওয়াজ ফাউন্ডেশন। ঢাকা মহাখালীতে প্রধান কার্যালয়ে এ জরুরী সহায়তা প্রদান করা হয়।

আজ ৯ সেপ্টেম্বর বেলা ২টা থেকে ৬টা পর্যন্ত রাজধানী মহাখালী রসুরবাগে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জরুরি খাদ্য সামগ্রি বিতরণ করেন।

আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট নারী নেত্রী নাজমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা ও মহাখালী মডেল হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপাতি মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মহানগর উত্তর বনানী থানা আওয়ামী লীগরে সাধারন সম্পাদক ও বনানী মডেল স্কুল পরিচালনা পর্ষদের সভাপাতি মীর মোশারব হোসেন।

প্রধান অতিথি আলহাজ্ব মো. মজিবুর রহমান বলেন, আওয়াজ ফাউন্ডেশনের এমন সুন্দর আয়োজনের মাধ্যমে শ্রমিকদের সহযোগিতা করার জন্য আওয়াজ ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি মীর মোশারব হোসেন বলেন, এভাবে আওয়াজ ফাউন্ডেশনের মত সকল প্রতিষ্ঠান যদি মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে অসহায় শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।

জরুরি খাদ্য সহায়তা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মমতাজ বেগম প্রেসিডেন্ট, নাহিদুল হাসান নয়ন, খাদিজা আখতার, শিরীন আখতার, সৈকত চোধুরী, লাল চাঁদ, ফরিদ মিয়া,আশিক মিয়া, ডলি, আরিফ,আলমগীর, হাকিম, সুমন, মামুন, তপু, ইমরান, সানজিদা, লুতফর রহমান লিটন, ইয়াসমিন প্রমুখ।

উল্লেখ্য, করোনাকালীন দুর্যোগে চাকুরীচ্যুত গার্মেন্টস শ্রমিক চাকরিচ্যুত, বিধবা, তালাকপ্রাপ্ত, গর্ভবতী ও গার্মেন্টস শ্রমিক ও শিশুদের মাঝে শিশুখাদ্য বিতরন করাহয়। এতে চাল, ডাল, আটা, তেল, গুড়া দুধ, চিনি, চা পাতা, লবন, পিয়াজ, রশুন, আদা, গোসলের সাবান, কাপড় কাচা সাবান, ডিটার্জেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ সহ ১৫ ধরনের প্রয়োজনীয় সামগ্রী ছিল। শিশুর জন্য ছিলো কর্নফ্রে, নিডো গুড়া দুধ, হরলিক্স, সেরেলাক (চাল,আলু ও মুরগি) পুষ্টিকর খাবার।

রাজধানী ঢাকা মিরপুর, বাড্ডা, মহাখালী, সাভার হেমায়েতপুর, বাইপাইল, গাজীপর মালেকের বাড়ি, মাষ্টার বাড়ি, চট্টগ্রামরে বাইজিদ, কালুর ঘাট ছারাও আরো ভিবিন্ন স্থানে এ কর্যক্রম পরিচালনা করেন আওয়াজ ফাউন্ডেশন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!