হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে মসজিদে হতাহতের ঘটনায় তিতাসকে পরিবার প্রতি ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ

নারায়ণগঞ্জে মসজিদে হতাহতের ঘটনায় তিতাসকে পরিবার প্রতি ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ

মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত ৩৭ পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ আগামী সাত দিনের মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে হতাহত পরিবারের কাছে এ টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে৷

হতাহত পরিবার প্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে এক রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ অন্তবর্তীকালীন এ রায় দেন৷

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক৷ গত সোমবার (৭ সেপ্টেম্বর) রিট আবেদনটি দায়ের করেন নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ রিটের ওপর শুনানি শেষে বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অ্যাড. তৈমুর আলম খন্দকার জানান, আবেদনে দগ্ধ ও নিহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে আবেদনে ওই ঘটনায় কার কী দায়, কার অবহেলা বা কার ভুল তা নিরুপণের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, নারায়ণগঞ্জের মেয়র, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও এসপিসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!