
চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রাম জেলা পরিষদের সম্মাণিত সদস্য ও ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের আওতাধীন ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পাঁচলাইশ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন পূজা উদযাপন পরিষদ । এসময় চট্টগ্রাম উত্তর জেলা ও ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতারা আসন্ন মহালয়া ও দুর্গাপূজা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল দাশ রানা, স্বপন দত্ত। ফটিকছড়ি সনাতনী সম্প্রদায়ের ফটিকছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. উত্তম মহাজন, ফটিকছড়ি পৌরসভা পূজা কমিটির সাবেক সভাপতি অজিত দে সুজন, পৌরসভার পূজা পরিষদ এর যুগ্ম সম্পাদক উজ্জ্বল শীল সহ চট্টগ্রাম উত্তর জেলা ও ফটিকছড়ি পৌরসভার নেতৃবৃন্দ সহ এডভোকেট উত্তম কুমার মহাজন স্বপন কুমার দত্ত ডাঃ অজিত দে সুজন মাষ্টার হিল্লোল দাশ রানা উজ্জ্বল চন্দ্র শীল প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান