
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর হাসপাতালের নার্সকে উত্যক্ত করায় পীরগঞ্জ উপজেলার নোহালীর নিবাসী মো. হাসান আলীর ছেলে মো. আজিজুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
সোমবার ঠাকুরগাঁও সদর হাসপাতালের ঐ নার্সকে তার কক্ষে উত্যক্ত করার সময় মো. আজিজুর রহমানকে স্বাস্থ্যকর্মীগণ আটক করে। এ সময় হাসপাতালের আবাসিক চিকিৎসক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলে সে ইভটিজিং এর বিষয় স্বীকার করে নেন এবং তাকে উপজেলা নির্বাহী অফিসার তাকে ইভ টিজিংয়ের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
উল্লেখ্য, অভিযুক্তের সাথে ঐ নার্সের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার সাথে বিয়ে না হয়ে অন্যত্র তার বিয়ে হওয়ায় সে তাকে লাগাতার উত্যক্ত করে যাচ্ছিলো, আজ একই ভাবে ইভটিজিং করার সময় সে আটক হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া