
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন। সোমবার সকাল ৮ টায় বগুড়ার শিবগঞ্জের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মহাস্থান গড় এসএমই/ কৃষি শাখার উদ্যোগে ব্যাংক কার্যালয়ে বৃক্ষ রোপন কর্ম সূচীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মহাস্থানগড় এসএমই/ কৃষি শাখার ম্যানেজার ও এভিপি আব্দুল মাজেদের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা আঃ মালেকের পরিচালনায় রৃক্ষ রোপন কর্মসুচীর প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আব্দুস সোবহান ইভিপি ও জোন প্রধান ইসলামী ব্যাংক লিঃ বগুড়া। তিনি বলেন গাছ আমাদেরকে শুধু ফলই দেয়না, এর থেকে কাঠ পাই, জ্বালানি হিসাবে খড়ি পাই। এছাড়াও ঝড় বৃষ্টি থেকে বাড়ী ঘর ক্ষতির হাত থেকে রক্ষা পায়। প্রত্যেকের উচিৎ কমপক্ষে তিনটি করে গাছ লাগান। এবছরের শ্লোগান হচ্ছে মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন। গাছ বিক্রি করেও অর্থনৈতিক ভাবে সচ্ছল হওয়া যায়।
তাই আসুন পরিবেশ ও বন রক্ষার্থে আমরা বেশি বেশি করে গাছ লাগাই। পরে তিনি ব্যাংকের প্রকল্পের সদস্যের মাঝে উন্নন মানের আম গাছের চারা বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাজ্জাদ হোসেন ভাইস প্রেসিডেন্ট বগুড়া জোন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ম্যনেজার অপারেসন্স এ কে এম রেজাউল করিম, এনামুল হক, সবুজ্জল, সাইফুল ইসলাম ও প্রকল্পের বিভিন্ন ইউনিটের সদস্য ও মহাস্থান গড় শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। মহাস্থান গড় কৃষি শাখার উদ্যোগে ২৫০ টি উন্নত মানের ফলের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী